গাংনীতে উত্যক্তের দায়ে কারাদণ্ড

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৫:৫৪
মেহেরপুরের গাংনীর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থীদের উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটেকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহমেদ।
 
আজ সোমবার বেলা দেড়টার সময় গাংনী উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমান আদালত বসিয়ে দুজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
 
দণ্ডিতরা হলেন- গাংনী উপজেলা শহরের ৯নং ওয়ার্ডের থানাপাড়া এলাকার জাহিদুল ইসলাম ওরফে হাবলুর ছেলে রাজু (১৫) ও ৮ নং ওয়ার্ডের মাদ্রাসা পাড়া এলাকার মোবারক হোসেনের ছেলে মাহফুজুর রহমান মাহফুজ (১৫)।
 
এরা দুজনেই গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ থেকে চলতি বছরের জেএসসি পরীক্ষার্থী।
 
এ সময় গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচীব আশরাফুজ্জামান লালু, ইউএনও প্রতিনিধি উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে স্কুল ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগ করেছেন অনেকে।