রূপগঞ্জে সৈনিক লীগ নেতা দুর্বৃত্তদের গুলিতে নিহত

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৬:৪২
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের আওয়ামী সৈনিক লীগের সভাপতি ফকির হোসেন তারা মিয়া (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
 
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে দুপুর দেড়টার দিকে মুড়াপাড়া বাজারে তাকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার মঙ্গলখালী গ্রামের চাঁন মিয়ার ছেলে।
 
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি