ফেনীতে অভিভাবক সমাবেশ, টিফিন বক্স বিতরণ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৮:৩৯
ফেনীর ফুলগাজী উপজেলার জি.এম.হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজাস্টার সেল্টারের নির্মাণ কাজ পরিদর্শন, অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ  করেছেন ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান। 
 
সোমবার দুপুরে  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক দিলদার হোসেন স্বপনের সভাপতিত্বে ও ফুলগাজী বিআরডিবির আরডিও গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিলকিস আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন জি.এম.হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার ভৌমিক। 
 
এ সময় ফুলগাজী উপজেলা প্রকৌশলী মনির আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)টিপু সুলতান, জি.এম.হাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মুজিবুল হক, ম্যানেজিং কমিটির সদস্য ছেরাজুল হক আজাদ, যোগেন্দ্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি