গৌরীপুরে শাশুড়ি ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৯:৩১
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে সোমবার শাশুড়ি সূর্য্য নেছাকে (৬০) ফাঁসিতে ঝুলিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 
 
তিনি বর্ধনপাড়া গ্রামের মৃত আ. ছমেদের স্ত্রী। ঘটনার পর পুত্রবধূ নুর জাহান আক্তার (৩৫) পালিয়ে গেছেন। 
 
সূর্য্যরে নেছার পুত্র সামছুল হক বলেন, ‘আমি চিৎকার শুনে এসে দেখি মা বাঁশের ধরনায় ঝুলে আছে। পা মাটিতে লাগানো ছিল। ফাঁসের দড়ি কেটে নামানোর পর দেখি মা মারা গেছেন। ৩-৪ দিন ধরে ছোট ভাইয়ের স্ত্রী নুর জাহানের সঙ্গে মায়ের ঝগড়া চলে আসছিল। 
 
গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মিজানুল ইসলাম জানান, সূর্য্য নেছার শরীরে আঘাতের চি‎হ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  
 
ইত্তেফাক/ইউবি