গাইড বই থেকে হুবহু প্রশ্ন: ৪ শিক্ষককে কারণ দর্শাও নোটিশ, একজনকে বদলি

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ১৯:৪১
 
জেএসসি পরীক্ষা ২০১৬-এর বাংলা প্রথমপত্র পরীক্ষায় গাইড থেকে প্রশ্ন জুড়ে দেয়ার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।
 
প্রশ্নপত্র প্রণয়নকারী সহকারী শিক্ষক আবদুল ওহাবের বিরুদ্ধে কেন বিভাগীয় কার্যক্রম গ্রহণ করা হবে না- পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানো নোটিশ জারি করেছে। আরেক অফিস আদেশে তাঁকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় হতে খাগড়াছড়ির রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।
 
একইভাবে প্রশ্ন পরিশোধনকারী- কুমিল্লা জিলা স্কুলের সহকারী শিক্ষক রিক্তা বড়ুয়া, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা খানম ও নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শামিম আক্তারের বিরুদ্ধেও পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাও নোটিশ জারি করা হয়েছে।
 
তবে প্রশ্ন উঠেছে প্রজাতন্ত্রের কর্মচারীদের বদলি কীভাবে শাস্তি হয়? বদলি তো চাকরির অংশ।
 

ইত্তেফাক/এএম।