বিপিএলের এক হাজার রানের ক্লাবে মুশফিক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২০:১৩
প্রথম ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
 
টুর্নামেন্টের চতুর্থ আসরের ১২তম ম্যাচে চিটাগাং ভাইকিংসের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর।
চার বিপিএলের আসর মিলিয়ে মুশির বর্তমান রান এখন ১০০৫। চিটাগাং ভাইকিংসের বিপক্ষে খেলতে নামার আগে বিপিএলে মুশফিকুরের পরিসংখ্যান ছিলো ৩৭ ম্যাচে ৯৯৫ রান। তাই এক হাজার রানের মাইলফলক স্পর্শ করার জন্য মুশির প্রয়োজন ছিলো মাত্র ৫ রানের। সেই কাজটি চিটাগাং-এর বিপক্ষে ম্যাচের শেষ ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি হাকিয়ে স্পর্শ করে ফেলেন মুশফিকুর।
 
এবারের আসরে বরিশাল বুলসের হয়ে খেলছেন মুশফিকুর। আগের তিন আসরে দুরন্ত রাজশাহী, সিলেট রয়্যালস ও সিলেট সুপার স্টার্সের হয়ে খেলেছিলেন তিনি। তাই এই চার দলের হয়ে এখন পর্যন্ত ৩৮ ম্যাচ খেলে ৪১ দশমিক ৮৭ গড়ে ১০০৫ রানের মালিক মুশফিকুর।
 
বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটসম্যান :
 
খেলোয়াড় ম্যাচ  ইনিংস রান
মুশফিকুর রহিম (বরিশাল বুলস) ৩৮ ৩৫ ১০০৫
সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস)
৩৭
৩৭ ৭৭৫
এনামুল হক বিজয় (চিটাগাং ভাইকিংস) 
৪০
৩৬ ৭৬২
ব্র্যাড হজ (বরিশাল বার্নাস)
২৩
২২  ৭৫৬
মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স) ৪১ ৩৭ ৭৪৩
 
ইত্তেফাক/এমএইচ