ভয়াল ১৫ নভেম্বর, ২০০৭ সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়েছিল স্মরণকালের ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সিডর, যা আজও ভুলতে পারেনি পিরোজপুরের কাউখালীর মানুষ। এই দিনে গোটা উপকূলের মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছিল। এই দিনটি উপকূলের লাখো মানুষের শোক আর মাতমের।
৯ বছর আগে সিডরের তাণ্ডবে মৃত্যু উপত্যকায় পরিণত হয় কাউখালীসহ দক্ষিণাঞ্চলের ৩০ জেলার দুই শতাধিক উপজেলা।
কাউখালীসহ উপকূলীয় এলাকার ওপর দিয়ে ২০০৭ সালের ১৫ নভেম্বর বয়ে যাওয়া প্রলয়ংকরী সাইক্লোন সিডরের ভয়াবহতার স্মৃতি মানুষ আজও বয়ে বেড়াচ্ছে। আর বেঁচে যাওয়া সর্বস্ব হারানো মানুষের অনেকেই এখনও স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেনি। সিডরের ক্ষতি এখানকার মানুষ কিছুটা পুষিয়ে নিতে পারলেও ভয়াবহতার কথা আজও ভুলতে পারেনি।
IMG0
ব্যাপক সম্পদ এবং স্বজন হারানোর ব্যথায় আজো কেঁদে বুক ভাসান অনেকে। মসজিদগুলোতে এবং বাড়িবাড়ি দোয়া মোনাজাতের মধ্যদিয়ে এবারের সিডরকে স্মরণ করবার প্রস্তুতি নিয়েছেন তারা। কাউখালীতে ১৫ হাজার ঘরবাড়ি, শতাধিক ব্রিজ-কালভার্ট, বহুশিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালত, হাট-বাজার সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। সরকারি হিসাবে প্রায় একশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/ইউবি
