ইত্তেফাকের চলনবিল সংবাদদাতার মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ০৯:৩৬
 
ইত্তেফাকের চলনবিল সংবাদাতা মোঃ রুহুল আমিন মারা গেছেন (ইন্না লিল্লাহি---রাজেউন)। মঙ্গলবার ভোর রাতে ঢাকার আগারগাঁও ন্যাশনাল নিউরো সায়েন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা সদরে নিজ বাড়িতে ব্রেইন স্ট্রোক করেন রুহুল আমিন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেয়া হয়। সেখানে তিনদিন চিকিত্সাধীন থাকার পর আজ তিনি মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছেল ৬৫ বছর। আজ বাদ জোহর তাড়াশ সদরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
 
রুহুল আমিন ১৯৭২ সাল থেকে দৈনিক ইত্তেফাকে গ্রামীণ সাংবাদিকতায় কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন সিরাজগঞ্জ রেলওয়ে কলোনি হাইস্কুলে শিক্ষকতা করেন। প্রবীণ এই সাংবাদিক এলাকার মানুষের কাছে কাজি সাহেব হিসাবেও পরিচিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএস