যুক্তরাষ্ট্র-রাশিয়ার সম্পর্ক উন্নয়নে কাজ করবে ট্রাম্প-পুতিন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১০:৪৯
 
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার বৈরি সম্পর্ক উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প ও পুতিনের ফোনালাপের পর বিষয়টি জানায় ক্রেমলিন।
 
ফোনালাপে পুতিন ট্রাম্পকে তার নির্বাচনী প্রচারণায় করা ওয়াদাগুলো বাস্তবায়নের ক্ষেত্রে শুভেচ্ছা জানান। অন্যদিকে নির্বাচনের আগে রাশিয়া ও পুতিনের প্রশংসা করা ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে পরস্পর সহযোগিতা মূলক সম্পর্ক বজায় রাখতে চান তিনি।
 
এদিকে বারাক ওবামা জানিয়েছে, ন্যাটোকে শক্তিশালী করার বিষয়ে আমার সঙ্গে একমত হয়েছে ডোনাল্ড ট্রাম্প।
 
ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, সিরিয়া ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে পুতিনের আলোচনা হয়েছে। দেশটিকে কেন্দ্র করে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কার্যাবলী 'খুবই অসন্তোষজনক' বলে জানায় ট্রাম্প। তারা ২০১৭ সালে যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ২১০ বছরের কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা করেন। এর মাধ্যমে রাষ্ট্রীয় সম্পর্কের উন্নয়ন ও পরস্পরের লাভজনক ক্ষেত্রগুলোতে সহযোগিতার বিষয়েও আলাপ হয়। বিবিসি।
 
ইত্তেফাক/আরএ