বন্ধুর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৩:৪৭
 
জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে তাঁর স্বামীর বন্ধু অপহরণ করে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ গৃহবধূ  বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সোমবার রাত আটটায় তিনি এই মামলা দায়ের করেন।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ গৃহবধুকে তার স্বামীর বন্ধু ফিরোজ হোসেন তিনদিন আগে নিজবাড়ি থেকে অপহরণ করে দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় নিয়ে যায়। ফিরোজ হোসেন গৃহবধূকে সেখানে একটি ঘরে আটকে রেখে ধর্ষণের পর পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করে। । ফিরোজকে ফুলবাড়ী থানা থেকে আক্কেলপুর থানায় নিয়ে আসা হয়েছে।
 
থানায় ঐ গৃহবধূ  সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ফিরোজ হোসেন আমাকে ফোন দিয়ে বাড়ির বাইরে আসতে বলে। বাইরে আসলে আমাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সে আমাকে ফুলবাড়ী এলাকায় একটি ঘরে তিনদিন আটকে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। গত সোমবার ফিরোজ সেখান থেকে কৌশলে পালানোর চেষ্টা করলে চিত্কার দিই। স্থানীয় লোকজন ফিরোজ হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।
 
গৃহবধূর মা জানান, এক বছর আগে তার মেয়েকে একই গ্রামে বিয়ে দিয়েছিলেন। বিয়ের কিছুদিন পর জামাই চাকুরি করতে চট্টগ্রামে চলে যায়। ফিরোজ হোসেনের ফোনে আমার মেয়ের খোঁজখবর নিেতা। গত বৃহস্পতিবার রাত আটটায় ফিরোজ হোসেন আমার মেয়েকে জামাইয়ের সঙ্গে ফোনে কথা বলার বলে বাড়ি থেকে  ডেকে নেন। এরপর থেকে আমার মেয়ে নিখোঁজ ছিলেন
 
ওসি সিরাজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার গৃহবূকে মঙ্গলবার ডাক্তির পরীক্ষা করানো হবে। অভিযুক্ত আসািম ফিরোজকে আক্কেলপুর থানায় নিয়ে আসা হয়েছে। 
 
ইত্তেফাক/এএসএস