ঝিনাইদহে জমি বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত ৮

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৪:১৪
ঝিনাইদহ সদর উপজেলার জারগ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ৮ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ সংঘর্ষ ঘটে। আহতদের ঝিনাইদ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
ঝিনাইদহ সদর থানার এস আই সুজন কুমার মন্ডল জানান, ওই গ্রামে  নুরু বিশ্বাসের সঙ্গে শরিফুল বিশ্বাসের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গ্রাম্য মাতব্বরা শালিশে বসে মিমাংসা করে দেন। আজ সকালে শালিশের রায় অনুযায়ী আমিন বিরোধপূর্ণ জমি ভাগবাটোয়ারা করছিলেন। জমি মাপজোক করার সময় দু’পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহতের ঘটনা ঘটে।