সিলেটে ৪.৬ মাত্রার ভূমিকম্প

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৪:৪৮
 
সিলেটে মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়াবিদ এম ডি আব্দুর রহমান এই তথ্য জানিয়েছেন। 
 
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সকাল ৮টা ১০ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৬। ভূমিকম্পটির উৎপত্তিস্থলও সিলেটে।
 
ভূমিকম্পে সিলেট ও এর আশপাশের এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এসময় অনেককে ঘর থেকে বের হয়ে আসতে দেখা যায় । তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।-বাসস।
 
ইত্তেফাক/এএসএস