ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী খুন : হামলা, ভাংচুর-অগ্নিসংযোগ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৪:৫৬
ব্রাহ্মণবাড়িয়া শহরের জগত বাজারের ব্যবসায়ী জহিরুল হক (৮৫) গত সোমবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। জগত বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে অটোরিকশা যোগে গ্রামের বাড়ি সদর উপজেলার পয়াগ গ্রামে যাওয়ার পথে দাড়িয়াপুর এলাকায় রেলগেটের কাছে দুর্বৃত্তরা হামলা করে। এতে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
 
ঘটনার সময় স্থানীয় লোকজন মোটরসাইকেলসহ ২জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতরা হলেন- রহমত উল্লাহ প্রকাশ ফারিয়াদ (২১) ও শীতল আহমেদ (২১)।
 
এদিকে হত্যার ঘটনার জের ধরে সদর উপজেলা পয়াক গ্রামে সোমবার রাতে ৫টি বাড়ির ১০-১২টি ঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে নারী পুরুষসহ কমপক্ষে ১৫ জন আহত হয়। 
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের একটি ঝগড়াকে কেন্দ্র করে গত কয়েক দিন আগে স্থানীয়রা বিষয়টি মিমাংশা করে দেয়। এই ঘটনার জের ধরে সোমবার রাতে ব্যবসায়ী জহিরুল হককে বাড়ি ফেরার পথে  স্থানীয় দাড়িয়াপুর এলাকায় দুবৃর্ত্তরা ছুরিকাঘাত করে হত্যা করে। এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পয়াগ গ্রামের জহিরুল হক এর গোষ্ঠীর লোকজন ও খন্দকার গোষ্ঠীর লোকজনের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় তারা ৫টি বাড়ির ১০-১২টি ঘরে অগ্নসিংযোগ, ভাঙচুর ও লুটপাট করে । খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ র‌্যাবসহ বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনী মোতায়ন রয়েছে। রাতেই পুলিশ সুপার মিজানুর রহমান এলাকা পরিদর্শন করেন। 
 
 
ইত্তেফাক/এমআই