অমিত-অহনার ‘আমিতো ভালোবাসতে বলিনি’

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৫:০৫
চ্যানেল আইতে আগামীকাল বুধবার ১৬ নভেম্বর রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘আমিতো ভালোবাসতে বলিনি’। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন মাহফুজুর রহমান। 
 
বড় পর্দার পাশাপাশি অমিত হাসান এখন ছোট পর্দায়ও সমান ব্যস্ত। চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত ‘আমিতো ভালোবাসতে বলিন’  নাটকের গল্পে দেখা যায়, মহল্লার সুন্দরী মেয়ে অহনাকে সব ছেলে পছন্দ করে। তার সঙ্গে সময় কাটাতে চায় অনেকে।
 
অতি চতুর মেয়েটি ছেলেদের পকেট খালি করতে ভীষণ পটু। প্রায়ই ছেলেদের কাছ থেকে নানা কৌশলে টাকা-পয়সা আদায় করে সে। কেউই জানে না তার আসল প্রেমিক কে! আর প্রেমিক হলেন অভিনেতা অমিত হাসান। 
 
নাটকটিতে অভিনয় করেছেন অমিত হাসান, কচি খন্দকার, অহনা, মনিরা মিঠু, তমাল, সীমান্ত প্রমুখ। 
 
ইত্তেফাক/এমএআর