নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ঢুলিয়া গ্রামে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল ১০টার দিকে বাকেলা খাতুন (৩৫) নামে স্বামী পরিত্যক্তা এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বিরাজ উদ্দিন মণ্ডলকে (৪৮) আটক করেছে পুলিশ।
নিহতের ভাই আব্দুল গাফ্ফার মণ্ডল বলেন, মঙ্গলবার তার বোন বাকেলা খাতুনের একটি ছাগল প্রতিবেশী জাকের মণ্ডলের ছেলে বিরাজ মণ্ডলের ফুলকপির জমিতে যায়। এ সময় কপির গাছ খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিতর্ক বাধে। এক পর্যায়ে বিরাজ তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে বাকেলা খাতুনকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে বিরাজকে একটি ঘরে আটকে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহূত হাঁসুয়াটি জব্দ করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, আটক বিরাজ বাকেলাকে হত্যার কথা স্বীকার করেছে। নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম।
