রায়পুরায় গ্রেফতার আতঙ্কে ৫ গ্রামের মানুষ, ঘটনাস্থল পরিদর্শনে ডিআইজি

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:২৯
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে দুই ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে বিবাদমান সংঘর্ষে ৪জন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 
মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত মহাপরিচালক আবু কালাম সিদ্দিকী। এ সময় নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগমসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সাথে ছিলেন।
 
সোমবার রাত থেকেই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিমান বৃদ্ধি করে প্রশাসন। সেই সাথে আর্মবেটালিয়ান পুলিশও নিয়োজিত করা হয়। আইনশৃঙ্খলা বাহীনির সদস্য বৃদ্ধির পরপরই পুরুষশূন্য হয়ে পড়ে পাঁচ গ্রাম। পুলিশী গ্রেফতার এড়াতে এসব গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ অন্যত্র আশ্রয় নিয়েছে বলে জানান স্থানীয়রা।