টাইটারে টাইগার শ্রফের বাদ পড়া ‘বাঘি’ অ্যাকশন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:৩৬
টাইগার শ্রফের সিনেমা 'বাঘি' রিলিজের সঙ্গে সঙ্গে প্রশংসিত হয় সবার কাছে। ধুন্দমার অ্যাকশন সিকোয়েন্স দিয়ে হিট লিস্টে নাম লিখিয়েছিলেন টাইগার। তবে সময়ের দিকে লক্ষ্য রেখে পরিচালককে কখনও কখনও বাদ দিতে  হয় কিছু দৃশ্য। 'বাঘি' থেকে বাদ পড়া এমন একটি দৃশ্য টুইটারে  ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করলেন টাইগার।
 
এই দৃশ্যে দর্শক আর এক বার দেখবেন টাইগারের টাইগারসুলভ অ্যাকশন। এই অ্যাকশন স্টান্ট-এর আরেক নাম 'বাটারফ্লাই টুইস্ট কিক'।
 
এই শটটিকে টুইটারে শেয়ার করে টাইগার লিখেছেন 'একটা দৃশ্য যা ছবিতে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারেনি'। সঙ্গে হ্যাশট্যাগ করেছেন 'বাটারফ্লাই টুইস্ট কিক'।
 
IMG0
 
এ অভিনেতার অভিনয় থেকে অ্যাকশন দৃশ্য সবই নজর কেড়েছিল সবার। তাই বাদ পড়া দৃশ্যেও আছে আলাদা চমক। নতুন এই শেয়ার করা টুইট ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
 
ইত্তেফাক/এমএআর