বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:৩৫
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামানকে তিন বছরের চুক্তিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার।
 
মঙ্গলবার অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. রিজওয়ানুল হুদা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। তাকে চুক্তিতে নিয়োগ দিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী।
 
মঙ্গলবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়েরর সিনিয়র সচিব বরাবর এস এম মুনিরুজ্জামানের নিয়োগ সংক্রান্ত চিঠি দেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
 
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের শূন্য পদ পূরণের লক্ষ্যে সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস.এম. মুনিরুজ্জামানকে নিয়মিত চাকরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ এবং পিআরএল সমর্পণ সাপেক্ষে বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০(৪) নম্বর ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গভর্নর হিসেবে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন।
 
ইত্তফাক/এসএস