সশস্ত্র বাহিনী বোর্ডের সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার সুপারিশ

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৭:৫৫
জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডকে দ্রুত আইনি কাঠামোয় এনে এর সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত ও শক্তিশালী করার সুপারিশ করা হয়েছে।
 
কমিটির সভাপতি শওকত আলীর সভাপতিত্বে মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পরামর্শ দেয়া হয়।
 
কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, আবদুর রউফ এবং এডভোকেট নাভানা আক্তার সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি) এর সার্বিক কার্যক্রম ও বিগত ৫ বছরের অডিট আপত্তি নিয়ে আলোচনা হয়।
 
সভায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (বিএএসবি) এর অডিট আপত্তিসমূহ দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে আইন সংগতভাবে দ্রুততার সাথে নিষ্পত্তির সুপারিশ করা হয়।
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ, মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস