মহেশখালীতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ১৫

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ১৮:২৮
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকে চিংড়ী ঘের ও লবণ মাঠের  দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে অন্তত ১৫জন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত ৩টায় আকতার হামিদ ও ফেরদৌস বাহিনীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
 
আহতরা হলেন নুরুল হক(৪৫), সাহাব উদ্দিন (২৭), ছলিম উল্লাহ (৩৪) এরা সকলেই হোয়ানক এলাকার বাসিন্দা।  তবে বাকীদের বিষয়ে প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
 
আহতরা ফেরারি আসামি হওয়ার কারণে গোপনে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে,  হোয়ানক কেরুনতলীর  হেতালিয়া ঘোনা নিয়ে আধিপত্য বিস্তারে বিগত কয়েক বছর ধরে উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহত হয়।  প্রতিরাতেই গুলির শব্দে  সাধারণ মানুষ ভীতসন্তস্ত্র হয়ে পড়ে।
 
 
 
মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বনিক জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হোয়ানকের বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে আমাদের পুলিশ টহল জোরদার করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআর/এমএইচ