ফরিদপুরের চরভদ্রাসনে এমপি নিক্সন চৌধুরী সমর্থীত আ’লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ও কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টারের সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী(নিক্সন)।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃহারিজুর রহমান, চরভদ্রাসন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন, ভাসানচর ইউপি চেয়ারম্যান মোঃছমির ব্যাপারী, সদরপুর নারিকেল বাড়িয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সর্দার, ভাঙ্গা আগলী ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সিদ্দিকি, সদরপুর আকটেরচর ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম রাব্বানী পান্নু, সমাজ সেবক মোঃ বজলু মৃধা, মোঃ কবীরুল আলম ব্যাপারী, নারিকেল বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ জুয়েল রানা, আ’লীগ নেতা মোঃ আনোয়ার আলী মোল্যা, মোঃ শাহজাহান মোল্যা, মোঃ ফরহাদ হোসেন, মোঃবাবুল প্রামানিক, মোঃ মোন্নাফ মোল্যা, মোঃ এমরান এইচ মোল্যা প্রমুখ।
IMG0
মতবিনিময় ও কর্মী সন্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংসদ সদস্য নিক্সন চৌধুরী বলেন ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে আর শেখ হাসিনা সরকার প্রধান থাকায় বিগত ত্রিশ বছেরের অনুন্নত(ভাঙ্গা,সদরপুর ও চরভদ্রাসনে) গত তিন বছরে বিদ্যুত, রাস্তা ঘাট, স্কুল ও ব্রীজের পাশাপাশি নানামুখী উন্নয়ন করা সম্ভব হয়েছে’।
তিনি এ উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষে উপস্থিত শত শত কর্মী সমর্থকদের আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহবান জানান।
ইত্তেফাক/এমএআর
