ঝিনাইদহ সদর উপজেলার কুঠি দুর্গাপুর গ্রামে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমারুল ইসলাম নামের এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, সদর উপজেলার কুঠিদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী আরো ৩ ছাত্রীর সঙ্গে ইমারুল ইসলামের কাছে প্রাইভেট পড়তো।
বিভিন্ন সময় ওই স্কুল ছাত্রীকে বিরক্ত করে আসছিল ইমারুল। বিষয়টি মঙ্গলবার জানাজানি হলে স্কুল ছাত্রীর মা বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। ইমারুল একই গ্রামের আব্দুল গফুর মন্ডলের ছেলে।
ইত্তেফাক/এমএআর
