পাটুরিয়া নৌ-রুটে তীব্র যানজট

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:১১
পদ্মা-যমুনায় নাব্যতা সংকট-ফেরি স্বল্পতাসহ নানা কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গত কয়েকদিন ধরে তীব্র যানজট চলছে।
 
নাব্যতা বৃদ্ধির লক্ষ্যে স্পর্শকাতর স্থানে জরুরি ভিত্তিতে ড্রেজিং চলছে। তবে ঘন-ঘন ফেরি বিকলের কারণে যানবাহনের সারি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
 
জানা গেছে, এ রুটে বিআইডব্লিউটিসি’র ফেরি বহরের ১৮টির মধ্যে ১০/১২টি চলাচল করছে। ৪টি রো-রোসহ অন্যান্য ফেরি পর্যায়ক্রমে বিকল হওয়ায় উভয় ঘাটে যানজট লেগেই থাকে।
 
এ বিষয়ে ভুক্তভোগীরা জানান, যাত্রীবাহী কোচ-বাস, কার, মাইক্রোবাসসহ ছোট যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে ফেরিতে পার করায় মালবাহী ট্রাকের বহর ক্রমেই বাড়ছে। এতে সময় মতো গন্তব্যে পৌছাতে না পারায় বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহে বিঘ্ন ও ব্যবসায়িকভাবে  লোকসান গুনতে হচ্ছে।
 
মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘাটে প্রায় ৬শ’ ট্রাকসহ সহস্রাধিক যানবাহন পারের অপেক্ষায় ছিল। 
 
ই্ত্তেফাক/এসএস