শিবালয়ে যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:২২
শিবালয়ের কথিত পীর বন্দে আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
ক্ষতিগ্রস্ত লোকজন সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধকালে বন্দে আলীর বিভিন্ন ভূমিকা নিয়ে নানা তথ্য তুলে ধরেন। মানিকগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে শিবালয়ের মালুচি গ্রামের হারুন-অর-রশিদ হেনা, মিরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আমম্মেদ স্থানীয় জাসদ নেতা আব্দুস সালাম ঠান্ডু, মাসুদ রানা মাখন প্রমুখ বক্তব্য রাখেন।
 
জানা গেছে, ‘৭১ সালে মুক্তিযুদ্ধকালে উক্ত বন্দে আলী রাজাকার-আলবদর বাহিনীর সদস্য হিসেবে এলাকায় বিভিন্ন অপকর্ম চালায়। তার ইন্ধনে লুটতরাজ, অগ্নিসংযোগ, হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংঘঠিত হয়।
 
ইত্তেফাক/এসএস