ফ্রান্সে ভেড়ার আক্রমণে ৯৪ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছে। পুলিশ জানিয়েছে, ভেড়াটি অশীতিপর বৃদ্ধের উপর এলোপাথাড়ি আক্রমণ করে ।
বৃদ্ধের মৃতদেহ উদ্ধারের সময় দেখা যায়, ভেড়ার আক্রমণে তার চোখমুখ ফুলে গিয়েছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তদন্তকারী কর্মকর্তারা বলেছেন, ভেড়াটি ধাক্কা মেরে বৃদ্ধকে ভারসাম্যহীন করে ফেলে দেয়। তারপর তার উপর লাফিয়ে আঘাত করতে থাকে যাতে তার মৃত্যু নিশ্চিত হয়।
শুধু তাই নয়, ঘটনার পরে দেখতে আসা এক স্থানীয় রাজনীতিবিদকেও আহত করে ভেড়াটি। আক্রমণে নারী ওই কাউন্সিলরের হাড় ভেঙ্গে যায় এবং শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা দেয়। পুলিশ এই হামলার ঘটনাকে ‘পশুর আগ্রাসন’ ভিন্ন কিছু বিবেচনা করছে না। ভেড়াটির ভাগ্যে কী হবে সেটা জানা যায়নি। সাড আউয়েস্ট পত্রিকা জানিয়েছে, ভেড়াটিকে প্রশমিত করা হবে। এনডিটিভি।
ইত্তেফাক/এসএসএ
