গাজীপুরে এক কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আটটার দিকে জেলা শহরের হাক্কানী হাউজিং এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কলেজ শিক্ষিকার তার নাম আফসানা আক্তার (৩৫)। তিনি গাজীপুর জেলা শহরের কাজী আজিম উদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক।
তার স্বামী মফিজ উদ্দিন শ্রীপুরের গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আফসানা মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার দরগারপাড়া এলাকার মো. খলিলুর রহমানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আফসানা আক্তার শহরের হাক্কানী হাউজিং সোসাইটির আসাদুজ্জামান বাবুলের ৫তলায় একটি ফ্ল্যাটে গত ২-৩ বছর ধরে ভাড়া থাকতেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তার ঘরের দরজা না খোলায় পাশের ফ্ল্যাটের ও বাড়িওয়ালাসহ স্থানীয় লোকজন তাকে ডাকাডাকি করে। এতে তার কোন সাড়াশব্দ না পেয়ে জয়দেবপুর থানায় খবর দেয়া হয়। পরে রাত পৌনে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলানো অবস্থায় তার লাশ উদ্ধার করে।
জয়দেবপুর থানার এসআই আতিকুর রহমান জানান, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এমএইচ
