কাউখালীতে রাস উৎসব শুরু

আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২১:১২
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের ৫ দিন ব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব  শুরু হয়েছে। সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রীশ্রীমদ্ধসঢ় দূর্গাপ্রসন্ন পরমহংসদেব এর ১২৫ তম আবির্ভাব তিথি রাস পূর্ণিমায় প্রতিবছর এ উৎসব অনুষ্ঠিত হয়।
 
সংঘের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মঙ্গলবার সকালে আশ্রম অঙ্গনে সংঘ পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে সত্য, সেবা,নীতি, ধর্ম-জীবনের চারি কর্ম- এ বক্তব্যকে সামনে রেখে সংঘের সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত, কোষাধ্যক্ষ বিপুল কৃষ্ণ ঘোষ ও শোভাযাত্রা উপ-কমিটির আহবায়ক মানিক কর এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
 
পাঁচ দিনের এ উৎসবকে ঘিরে দেশ ও বিদেশের লক্ষাধিক পূণ্যার্থীর সমাগম ঘটবে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও শ্রীলংকা থেকেও ভক্তবৃন্দ এ অনুষ্ঠানে সমবেত হবেন। 
 
ইত্তেফাক/এমআর/এমএইচ