ভালো গল্প পেলে নাটকে তো অবশ্যই কাজ করবো। পরিমাণে খুব বেশি কাজ আমি করি না। তাই গল্পটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’
বিশেষ দিবস ছাড়া খুব বেশি নাটকে অভিনয় করেন না মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। গত ঈদের পর এখনো নতুন কোনো নাটকের অভিনয় করতে দেখা যায়নি তাকে। কারণ নৃত্য।
চলতি সময়ে নাচ নিয়ে ব্যস্ততা চলছে তার। তবে অভিনয় যে একবারে করবেন না এমনটা নয়। মৌ এ প্রসঙ্গে বলেন, ‘নাচ নিয়ে একটু ব্যস্ততা আছি। তাই অভিনয়ে সময় দিতে পারছি না।’
আমাদের নৃত্যের এখনকার অবস্থা নিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের দেশের নৃত্য অনেক ভালো। দেশের বাইরে আমাদের নাচ বরাবরই প্রশংসনীয়। সেই ধারাবাহিকতা নিয়ে আমাদের নত্যৃ দলগুলো এগিয়ে যাচ্ছে।’
IMG0
নাটকে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো গল্প পেলে নাটকে তো অবশ্যই কাজ করবো। পরিমাণে খুব বেশি কাজ আমি করি না। তাই গল্পটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।’
এখনকার নাটক প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কাজের প্রতিযোগিতা বাড়ছে। কিন্তু বাজেট বাড়ছে না। আমার মনে হয় এই জায়গাটায় ঠিক হবে হবে।’
