গুলশানে দগ্ধ আরো এক গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১০:১৩
 
রাজধানীর গুলশানে বহুতল ভবনের ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ তিনজন গৃহকর্মীর মধ্যে আরো একজন না ফেরার দেশে চলে গেছেন। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় বেদানা বেগম (২০) মারা যান।
 
এর আগে সোমবার ঘটনার দিন রাতেই অগ্নিদগ্ধ গৃহকর্মী শরিফা আক্তার মারা যান। অগ্নিকান্ডের ঘটনায় আরে এক গৃহকর্মী পারভিন বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন আছেন।
 
মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ড. শঙ্কর পাল জানিয়েছেন, বেদানার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।
 
গত সোমবার ভোরে গুলশান দুই নম্বর সেকশনের ৭৩ নম্বর রোডে নাভানা টাওয়ারের তৃতীয় তলার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঐ ফ্ল্যাটের তিন গৃহকর্মী শরিফা আক্তার (১৮), পারভিন বেগম (৩৮) ও বেদানা আক্তার (২০) দগ্ধ হন।
 
ইত্তেফাক/এএসএস