খুলনায় খাল থেকে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১১:৩২
খুলনা সদর উপজেলায় খাল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, বুধবার সকাল ছয়টার দিকে স্থানীয়দের খবরে সদর উপজেলাধীন খুলনা-বাগেরহাট মহাসড়কের জব্বার সড়কের পার্শ্ববর্তী খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) পাঠানো হয়েছে।
 
পুলিশের প্রাথমিক ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় ওই তরুণীকে ধর্ষণের পর হত্যা করে লাশ ওই খালে ফেলে যায় দুর্বৃত্তরা।
 
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ