আবহমান বাংলার চিত্র, গ্রামীণ সমাজ ব্যবস্থা, সংস্কৃতি আর পিতৃতান্ত্রিক সমাজে নানা বাধা যখন একজন নারীর বেড়ে ওঠায় পদেপদে বাধা হয়ে দাড়ায়, সে জীবন তখন কেমন! আছে ধর্মীয় গোঁড়ামি ও প্রযুক্তির অসৎ ব্যবহারে দুর্বিষহ হয়ে ওঠে তাঁদের জীবন। এমনসব দৃশ্যে নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’।
সিনেমাটির পরিচালনা, কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ শিল্প নির্দেশনায় অন্ত আজাদ।
ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহিয়া খান। আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, সুজন মাহাবুব, আলী আহসান, অনন্যা হক, শেলী আহসান, জয়া, অভি চৌধুরী, শান্ত কুণ্ডু প্রমুখ।
ছবিতে পঞ্চগড় জেলার আঞ্চলিক বিয়ের গান ব্যবহৃত হয়েছে। আছে রবীন্দ্রনাথের গান ও নজরুলের কবিতা। দুটি মৌলিক গান লিখেছেন সোলায়মান আকন্দ ও শাহিন আহমেদ। চলচ্চিত্রটির প্রায় ৯৫ ভাগ চিত্রায়ন হয়েছে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার মাটিয়ার পাড়া গ্রামে।
IMG0
অন্ত আজাদ বলেন, `আবহমান বাংলার চলমান গল্প নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে। জনজীবন থেকে প্রায় বিচ্ছিন্ন এমন একটি জায়গায়, ঝাড় জংলা পরিস্কারের মাধ্যমে, মাটি কেটে সমান্তরাল করে তৈরী করা হয় আমাদের সিনেমার প্রধান সেট। এরকম একটি জায়গায় ছবির সেট বানানোর প্রয়োজনীয়তা চলচ্চিত্র দেখার পর আশা করি দর্শকরা নিজ থেকেই অনুভব করতে পারবেন'।
আগামী বছর সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানা গেছে।
ইত্তেফাক/এমএআর
