ইন্দোনেশিয়ায় খ্রিস্টান গভর্নরের বিরুদ্ধে 'ব্লাসফেমি' আইনে মামলা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১২:৪৫
 
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নরের বিরুদ্ধে 'ব্লাসফেমি' আইনে মামলা করেছে দেশটির পুলিশ। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির রাজধানীতে ইসলামপন্থী মোল্লা ও স্থানীয়রা আন্দোলন করার পর তার বিরুদ্ধে ধর্ম অবমাননার এই মামলা করল দেশটির পুলিশ।
 
অবশ্য মামলা করা হলেও তাকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছে জাকার্তা পুলিশ। দেশটির পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দাবির কারণে তার বিরুদ্ধে ব্লাসফেমি আইনে মামলা করা হয়েছে। এই মামলার তদন্ত চলাকালে সে দেশের বাহিরে যেতে পারবে না। তবে মামলার যাবতীয় কার্যক্রম যেন আদালতে হয়, তা নিশ্চিত করতেই আমরা তাকে গ্রেফতার করিনি।
 
IMG0
 
নভেম্বর মাসের শুরু দিকে দেশটির রাজধানী জাকার্তার জনপ্রিয় গভর্নর বাসুকি অহক তজাহাজা পুর্নামার বিরুদ্ধে আন্দোলন শুরু করে ইসলাম পন্থিরা। এ সময় মেয়রকে গ্রেফতারের দাবি জানায় তারা।
 
উল্লেখ্য, কুরআন শরিফ অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে বলে জানায় ইন্দোনেশিয়ার স্থানীয় গণমাধ্যম। এবিসি নিউজ।
 
ইত্তেফাক/আরএ