‘রূপকথার রাজপুত্র’ নিয়ে আসছেন তিশা

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৩:৪৬
বেশ কিছু কাজে একসঙ্গে আদনান ফারুক হিল্লোল ও নুসরাত ইমরোজ তিশা জুটিকে এর আগে দর্শকরা পেয়েছে। এবার আসছেন নতুন একটি টেলিফিল্ম নিয়ে। ‘রূপকথার রাজপুত্র’ নামের একটি বিশেষ টেলিফিল্মে একসঙ্গে কাজ করছেন এই তারকাযুগল।
 
‘রূপকথার রাজপুত্র’ টেলিফিল্মে দেখা যাবে গরীব ঘরের উপার্জনকারী একমাত্র রূপা। অসুস্থ মা, বাবা আর দুই ভাই বোন নিয়েই সংসার। সংসারের খরচ টানতে হাঁপিয়ে ওঠেন রূপা। 
 
তবু তা প্রকাশ করেন না রূপা নামের জনপ্রিয় অভিনেতী তিশা। ঘটনাক্রমে এরপর রোমেলের সঙ্গে পরিচয় হবে রূপার। রূপা-রোমেলের বিয়ের ঘটনা নিয়ে নানা ক্লাইমেক্স দেখা যাবে। এভাবে গল্পটি লিখেছেন ইউসুফ আলী খোকন, আর পরিচালনায় তাসলিমা মুক্তা।
 
টেলিছবিটি ১৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৫০ এ  মিনিটে মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখা যাবে। 
 
ইত্তেফাক/এমএআর