মধুখালীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৪:১৯
 
ফরিদপুরের মধুখালীতে মাদক ব্যবসায়ী কাইয়ুমকে (৩৯) এক হাজার ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে তাকে গোন্দারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে গ্রেফতার করা হয়।
 
কাইয়ুমের বিরুদ্ধে বোয়ালমারী থানায় ১৩টিসহ দেশের বিভিন্ন থানার একাধিক মাদক মামলা রয়েছে বলে থানা পুলিশ জানায়।
 
তিনি বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের বাদশা মিয়ার ছেলে। এ ব্যাপারে মধুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ২০। তারিখ ১৬ নভেম্বর ২০১৬। 
 
মধুখালী থানার অফিস ওসি মো. রুহুল আমীন জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানার এসআই মনিরুজ্জামান, এএসআই আশরাফ ও ফরহাদের নেতৃত্বে একদল ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে এক হাজার ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
 
 
ইত্তেফাক/কেকে