আসছে ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর চ্যানেল আইয়ে প্রদর্শিত হবে কথাসাহিত্যিক, নির্মাতা হুমায়ূন আহমেদের আলোচিত সিনেমা ‘নন্দিত নরকে’ ও ‘দারুচিনি দ্বীপ’।
১৭ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৩টা ৫ মিনিটে দেখানো হবে নন্দিত নরকে। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ. হুমায়ূন আহমেদ। সম্পাদনা ও পরিচালনা বেলাল আহমেদ। অভিনয় করেছেন ফেরদৌস, সোমা, মনির খান শিমুল, লিটু আনাম, খায়রুল আলম সবুজ, আফরোজা বানু, কেরামত মাওলা, অনিন্দিতা চক্রবর্তীসহ অনেকে।
IMG0
এদিকে ১৯ নভেম্বর শনিবার বিকেল ১টা ৫ এ দেখানো হবে হুমায়ূন আহমেদের গল্প অবলম্বণে নির্মিত চলচ্চিত্র দারুচিনি দ্বীপ। পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।
এ সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ, মম, বিন্দু, আনুশকা, ডলি জহুর, রহমত আলী, শরীন আলম, চ্যালেঞ্জার, সোহেল খান, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।
ইত্তেফাক/এমএআর
