সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৪:২২
 
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে ছয়জন, তালা থানা তিনজন, কালিগঞ্জ থানা থেকে দুইজন, শ্যামনগর থানা থেকে দুইজন, আশাশুনি থানা থেকে দুইজন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে আটক করা হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস