কালীগঞ্জে নিখোঁজের পরের দিন শিশুর লাশ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৪:৪১
 
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাজু (৬)  কাষ্টভাঙা ইউনিয়নের রামপুর গ্রামের গ্রামের আশরাফ হোসেনের ছেলে।
বুধবার সকালে রামপুর গ্রামে বাড়ির পাশের একটি বাগান থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
সাজুর দাদা ফাইজুল জানান, মঙ্গলবার দুপুর থেকে সে নিখোঁজ ছিল। সারাদিন মাইকিং করে খোঁজার পরও তাকে পাওয়া যায়নি। বুধবার সকালে বাড়ির পাশের বাগানে সাজুর লাশ পাওয়া যায়।
তার অভিযোগ, সাজুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বারবাজার পুলিশ ফাড়ির এসআই হেমায়াতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ