জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দুইটি মৎস্য আড়তে অভিযান চালিয়ে দুই শ কেজি জাটকা (ছোট) জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুই আড়তের মালিকদের চার হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের স্টেশন এলাকার বিসমিল্লাহ মৎস্য আড়ৎ ও সততা মৎস্য আড়তে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা বিক্রির দায়ে দুই আড়তের মালিকের কাছ থেকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা অর্থদণ্ডের টাকা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মো. শাহ নেওয়াজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ইত্তেফাক/এএসএমইউ
