এসএমএসের মাধ্যমে সহজে পুরো মাসের বাজার-সদাই করা যাবে। স্বপ্ন না, সত্যি! আর তা বাস্তবে রূপ দিয়েছে বৈশাখী টেলিভিশনের বিডিং শো স্বপ্ন সদাই। স্বপ্ন সদাই নিয়ে এবারের পর্বে আসছেন মডেল-অভিনেত্রী নাদিয়া আফরিন মীম।
অনুষ্ঠানে সরাসরি এসএমএস ও ফোন কলের মাধ্যমে পণ্যের সঠিক দাম বলে দর্শক তাৎক্ষণিকভাবে সেই পণ্য জিতে নিতে পারবেন। প্রতিটি পণ্যের প্যাকেজে থাকবে ৭ হাজার টাকা থেকে ১০ হাজার টাকার পণ্য। প্রতি পর্বে একজন সেলিব্রেটি গেস্ট হাত দিয়ে পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের। বিডিং এর পাশাপাশি সেলিব্রেটির সাথে আলাপচারিতা অনুষ্ঠানে ভিন্ন মাত্রার বিনোদন পান দর্শকরা।
সায়েম সালেক’র উপস্থাপনায় এ পর্বে দেখা যাবে অভিনেত্রী নাদিয়া আফরিন মীম’কে। এস আর রুমেল ও এস আলী সোহেলের প্রযোজনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ১১ টায়, বৈশাখী টেলিভিশনের পর্দায়।
ইত্তেফাক/এমএআর
