আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৪ নিরাপত্তা কর্মকর্তা নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:০১
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৪ জন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছে। দেশটির রাজধানী কাবুলে ওই কর্মকর্তাদের গাড়িতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
 
রাজধানী কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ের কাছাকাছি পুলি মাহমুদ খান এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আরো ১১ জন আহত হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে নাম প্রকাশ না করার শর্তে একজন আফগান কর্মকর্তা বুধবার জানিয়েছেন, হামলার বিষয়ে তদন্ত চলছে।
 
হামলাকারী পায়ে হেটে না গাড়িতে করে হামলা চালিয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কর্মকর্তারা। এখনো পর্যন্ত কেউ এই হামলা দায় স্বীকার করেনি। তালেবান উগ্রবাদীরা সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণের মাত্র বৃদ্ধি করেছে। এপি।
 
ইত্তেফাক/এসএসএ