গাংনীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৮:৫১
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মানিক আহমেদ (৩৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 
 
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মানিক আহমেদ রাইপুর ইউনিয়নের ইকুড়ি গ্রামের আরজুল্লাহর ছেলে। 
 
রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু জানান, বিকাল ৩টার দিকে মোটরসাইকেলে ইকুড়ি থেকে গাংনী যাওয়ার সময় পথে মড়কা নামক স্থানে এক পথচারীর সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর তিনি পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
 
ইত্তেফাক/ইউবি