রায়পুরার নিলক্ষ্মরচরে থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগের দুই নেতার সমর্থকদের সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার এড়াতে অনেকে এলাকা ছেড়ে চলে গেছে।
এদিকে সংঘর্ষে নিহত খোকন, মানিক, মোমেন ও শাহজাহানের লাশ গত মঙ্গলবার রাতে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। গ্রামের স্বল্প সংখ্যক মানুষ তাদের দাফন কাজ সম্পন্ন করেন। পুলিশের ভয়ে নিহতদের আত্মীয় স্বজনদের অনেকেই জানাজায় অংশগ্রহণ করতে পারেনি।
বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরার এমপি ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। তিনি নিলক্ষ্মার আবুল হাশেম উচ্চ বিদ্যালয় মাঠে তার দলীয় সমর্থকদের নিয়ে সভা করেছেন।
ইত্তেফাক/এমআর/ইউবি
