নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে দলের প্রস্তাবিত রূপরেখা নিয়ে আলোচনা করতে স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। একই দিন নির্বাচন কমিশনের রূপরেখা নিয়ে ২০ দলের নেতাদের সঙ্গেও মতবিনিময় করতে পারেন খালেদা জিয়া।
জানা গেছে, ওই বৈঠকে চূড়ান্ত হবে নির্বাচন কমিশন পুর্নগঠনে সরকারকে দেয়া সুনির্দিষ্ট প্রস্তাবনা। তারপর আগামী ১৮ নভেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রস্তাবনাগুলো জাতির সামনে তুলে ধরবেন খালেদা জিয়া। দলের প্রস্তাবিত রূপরেখা তুলে ধরে ১৮ নভেম্বর শুক্রবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করবেন খালেদা জিয়া। রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এএম।
