তুরস্কের চাপে সিরিয়ার মানবিজ ছেড়ে যাচ্ছে কুর্দি মিলিশিয়া

আপডেট : ১৬ নভেম্বর ২০১৬, ১৯:২৭
তুরস্কের দাবির মুখে সিরিয়ার উত্তরাঞ্চলের শহর মানবিজ থেকে বাহিনী সরিয়ে নিয়েছে সিরীয় কুর্দি মিলিশিয়া ওয়াইপিজি। মানবিজ থেকে ইউফ্রেটিস নদীর পূ্র্ব দিকে সরিয়ে নিয়েছে জনপ্রিয় এই কুর্দি আধা সামরিক বাহিনী।
 
গত আগস্টে আইএসকে হটিয়ে মানবিজ দখল করেছিল ওয়াইপিজি। এই মিলিশিয়ারা আইএসের কথিত রাকা পুনরুদ্ধারের মার্কিন সমর্থিত জোটের অভিযানে যোগ দেবে। তুরস্ক ওয়াইপিজিকে জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে এবং সেখানে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির অংশ বলে বিবেচনা করে। বার বার ওয়াইপিজি মিলিশিয়াদের ইউফ্রেটিস নদীর পূর্ব দিকে সরিয়ে নিতে আহ্বান জানাচ্ছিল তুরস্ক।
 
সিরিয়া সীমান্তে কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চল গঠিত হলে তুরস্ক সেটা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ