যশোর কোতোয়ালি থানা হাজত থেকে চিহ্নিত সন্ত্রাসী ট্যাবলেট সোহেল পালিয়ে গেছে।
বুধবার সকালে তিনি পালিয়ে গেলেও বিকেলে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে যশোর কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় এসআই শামীম আক্তার ও কনস্টেবল আকবর হোসেনকে শাস্তিমূলক ক্লোজড করা হয়েছে। আর পলাতক আসামিকে খুঁজতে বিভিন্নস্থানে পুলিশ অভিযান চালানো হচ্ছে।
ট্যাবলেট সোহেল যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার মৃত মানিক মুন্সীর ছেলে। গত ১৪ নভেম্বর রাতে একই এলাকা থেকে র্যাব-৬ যশোরের সদস্যরা তাকে আটক করেছিল। পরদিন রাতে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আটক ট্যাবলেট সোহেলের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ৭টি মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
