মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ও টঙ্গীবাড়ি থানার প্রথম প্রশাসক শাহ জালাল শিকদার (৮৩) আর নেই। ঢাকা ল্যাবএইড হাসপাতালে বার্ধক্যজনিত ও কিডনি রোগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।
তিনি তিন পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ যোহর টঙ্গীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজের জানা শেষে উত্তর বেতকা গ্রামের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, তিনি মুক্তিযুদ্ধকালীন টঙ্গীবাড়ি সংগ্রাম কমিটি সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন টঙ্গীবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
ইত্তেফাক/এসএস
