মুক্তিযোদ্ধা সংসদের সিলেট জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েলকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। সম্পদের হিসাব না দেওয়ায় গত সেপ্টেম্বরে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা করা মামলায় বুধবার রাত ৯ টায় তাকে নগরীর মির্জাজাঙ্গাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে দুদক।
দুর্নীতি দমন কমিশন সিলেটের উপ-পরিচালক রেভা হালদার বলেন, আটক সুব্রত চক্রবর্তী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন এবং অন্যান্য খাত থেকে আসা প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেন। দুদক তাকে নিজেদের কার্যালয়ে হাজির হয়ে সম্পদের হিসাব দেয়ার জন্য একাধিক নোটিশ দিলেও তিনি দুদককে অসহযোগিতা করায় তার বিরুদ্ধে গত ১ সেপ্টেম্বর দুদক আইনের ১৯ (৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়।
ইত্তেফাক/এএন
