বইয়ের দখলে রাস্তা!

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ০৯:৫৫
 
নাগরিক জীবনের যান্ত্রিক ব্যস্ততায় হাঁপিয়ে উঠছে শহরবাসী। কোথাও যেন বিরতি নেই। কোথাও যেন একটু অবসর নেই। তবে নাগরিক জীবনের এই যন্ত্রণা থেকে শহরবাসীকে মুক্তি দিতে কানাডার টরোন্টোর হ্যাগার স্ট্রিটটিকে সাজানো হয়েছিল ভিন্ন আঙ্গিকে। 
 
রাত ১২টার পরও অনবরত যান চলাচলে ঘুম আসে না এই শহরের। কিন্তু সেই রাস্তাকেই একদিনের জন্য একেবারে নিস্তব্ধ করে দিয়েছিল স্প্যানিশ আর্টিস্ট গ্রুপ লুজিনটেরাপ্টাস। মাদ্রিদ ভিত্তিক এই আর্টিস্ট গ্রুপটি পুরো রাস্তা ঢেকে দিয়েছিল বই দিয়ে। গাড়ির বদলে রাস্তার দখল নিয়েছিল এক লাখ বই। স্বেচ্ছায় দান থেকে পাওয়া ঐ এক লাখ বইয়ের পাতায় পাতায় লাগান হয়েছিল বিশেষ ধরনের টিমটিমে আলো। রাতের  অন্ধকারে টিমটিমে আলোয় মায়াবী হয়ে ওঠে হ্যাগার স্ট্রিট। 
 
আয়োজকদের স্লোগান ছিলো, “গাড়ির ভিড়ে নয়, বইয়ের ভিড়ে রাস্তা থাকে ঢেকে। এক দিন শহর ঘুমোক নিশ্চিন্তে।” সাহিত্য বনাম ট্রাফিক শিরোনামের এই উদ্যোগে সাড়া দিয়েছে শহরবাসীও।-মেট্র নিউজ