গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জের সাঁওতালপল্লির ঘটনা তুলে ধরলো সিলেটের সাংস্কৃতিক সংগঠন নগরনাটের পথনাটক ‘ভূমিসূত্র’তে। ১৫ মিনিটের এ নাটকে কোনো সংলাপ ছিল না, দৃশ্যায়নের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সাঁওতালপল্লির বর্তমান অবস্থা।
বুধবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী এ নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে নির্যাতিত সাঁওতালদের প্রতি সংহতি জানানো হয়।
ভূমিসূত্র রচনা করেছেন নগরনাটের সভাপতি অরূপ বাউল। নির্দেশনাও তিনি দিয়েছেন। একজন সাঁওতাল ‘ভূমিপুত্র’ চরিত্রে অভিনয় করেন নগরনাটের সাধারণ সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী।
ইত্তেফাক/এমএআর
