রাজধানীতে নব্য জেএমবির ৫ সদস্য আটক

আপডেট : ১৭ নভেম্বর ২০১৬, ১১:৪৩
 
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নব্য জেএমবির পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়। 
 
র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটককৃতরা নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহানের অনুসারী। গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় অভিযুক্ত তামিম আহমেদ চৌধুরীর সঙ্গেও তাদের যোগাযোগ ছিল। 
 
 
ইত্তেফাক/কেকে